বুরহানী বিএসআরএম স্কুল

শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যৎ

জ্ঞানার্জনের পথে আমাদের যাত্রা,
শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশুর ভবিষ্যৎ।

লক্ষ্য ও উদ্দেশ্য

১। এলাকার হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা। 

২। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করা। 

৩। শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা। 

৪। উচ্চশিক্ষায় আগ্রহী করতে উপবৃত্তি প্রদান করা। 

৫। ইংরেজি ভাষায় পারদর্শী করে তোলার উদ্দেশ্য বিভিন্ন বিদেশী সংস্থার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা। 

৬। দেশাত্ববোধ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে চেতনা জাগ্রত করা। 

৭। কারিগরী শিক্ষায় দক্ষ ও পারদর্শী করে গড়ে তোলা। 

৮। সু-নাগরিক হিসেবে গড়ে তোলা। 

৯। সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহন করতে উদ্বুদ্ধ করা।

শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ

অত্র বিদ্যালয়ে ১ জন প্রধান শিক্ষক, ১ জন সহকারী প্রধান শিক্ষক ও ৩৪ জন সহকারী শিক্ষক রয়েছে। অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী প্রত্যেকেই স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত(বি.এড, এম.এড, এন.টি.আর.সি.এ)। প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের সাথে সহ শিক্ষক হিসেবে কাজ করে পাঠদান সম্পর্কিত যে কোনো বিষয়ে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে থাকেন। যত্ন ও দায়িত্বসহকারে, বন্ধুসুলভ আচরণের মাধ্যমে শিখন সহায়ক পদ্ধতি অবলম্বন করে পাঠদান করে থাকেন।

বিদ্যালয়ের সুবিধাসমূহ

👍 ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক শ্রেণী কক্ষের ব্যবস্থা।
👍 বিশুদ্ধ পানির ব্যবস্থা।
👍 বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের সু-ব্যবস্থা।
👍 বিনামূল্যে বাৎসরিক খাতাসহ অন্যান্য শিক্ষা উপকরন প্রদান।
👍 বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
👍 ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
👍 শীতবস্ত্র বিতরণ (সুয়েটার, মশারি,কম্বল)।
👍 শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা।
👍 প্রতি দুইমাস অন্তর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা।
👍 আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করানো হয়।
👍 বি এস আর এম ফাউন্ডেশন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বি.এফ.টি.টি.সি) এর মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা।
👍 পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম যেমন Design for change (DFC), Basic Grammar & Spoken English, CA, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগীতা সহ অন্যান্য সহায়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
👍 বিদ্যালয়ের শিক্ষার্থদেরকে বাহিরে প্রাইভেট পড়তে হয় না। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করানো হয়।
👍 প্রতিবছর শিক্ষাসফরের ব্যবস্থা করা হয়।
👍 বিদ্যালয়ের নির্দিষ্ট সময়ের পরেও শিক্ষার্থীদের পড়ালেখা বিষয়ক সমস্যা অনুযায়ী অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করানো হয়।
👍 সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ঐতিহাসিক স্থান ও কারখানা পরিদর্শন করানো হয়।

প্রযুক্তি ও সৃজনশীলতা

প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বের সাথে শিক্ষার্থীদেরকে যোগ্য, অগ্রগামী ও সৃষ্টিশীল প্রমাণে জ্ঞান চর্চার পাশাপাশি প্রয়োজন সৃজনশীল ও প্রযুক্তিগত মেধাবিকাশ। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা যথাযথ দিক নির্দেশনা ও উন্নত পরিবেশ পেলে মেধাকে সঠিকভাবে বিকশিত করতে পারবে। শিক্ষার্থীদের এ মেধাবিকাশ ঘটে মূলত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে। বুরহানী বিএসআরএম বিদ্যালয় শিক্ষার্থীদেরকে সৃজনশীল ও প্রযুক্তিগত মেধাবিকাশে সহায়তা করে থাকে। বিদ্যালয়ের এ নিরলস পরিশ্রম ও প্রচেষ্টা তখনই সার্থক হবে, যখন শিক্ষার্থীরা জীবনে সফলতা লাভ করবে।